পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে কলেজের প্রতিষ্ঠাতা এবং কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, আধুনিক দক্ষিণ বাংলার রূপকার, জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং সাবেক পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর (এমপি) জন্মদিন উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা, তার সুস্বাস্থ্য কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত। আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়পার্টি জেপির ভাণ্ডারিয়া উপজেলা আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কলেজের গভর্নিং বডির সদস্য মো. মনিরুল হক জোমাদ্দার।
এ ছাড়া বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. আবু জাফর, শিক্ষক হাসিনা বেগম, মো. জাকির হোসেন খান, খায়রুননাহার রুবী, বিশ্বাস সাইদুর রহমান, মুরাদ হোসেন, ওসমান গনি, উপজেলা কৃষক দলের সভাপতি মো. মহসিন মিয়া শাহীন, জেপি নেতা ফিরোজ চাপরাশি প্রমুখ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন কলেজশিক্ষক মাওলানা আমিন খান।
আরো পড়ুন : বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন: ওবায়দুল কাদের
প্রসঙ্গত, ১৯৪৪ সালের এই দিনে জন্ম গ্রহণ করেন আনোয়ার হোসেন মঞ্জু। তার গ্রামের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়ার পূর্ব ভাণ্ডারিয়া মিয়া বাড়ি। তিনি উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক, স্বাধীন পূর্ব বাংলার অগ্রদূত, মোছাফির কলাম লেখক ও দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়া ও নারী জাগরণের অনন্য এক মহীয়সী নারী মরহুমা মাজেদা বেগমের কনিষ্ঠ সন্তান।
ইত্তেফাক/ইউবি

