সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫০

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১২

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে চার মাদক ব্যবসায়ীসহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১১ জন, কলারোয়া থানা থেকে ৫ জন, তালা থানা থেকে ৫ জন, কালিগঞ্জ থানা থেকে ৩ জন, শ্যামনগর থানা থেকে ৬ জন, আশাশুনি থানা থেকে ১১ জন, দেবহাটা থানা থেকে ৪ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৫ জনকে আটক করা হয়।

আরো পড়ুন: রাম মুসলমানদেরও পুর্বপুরুষ ছিলেন: রামদেব

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান জানান, অভিযানে ইয়াবাসহ বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে এ সময় ৫টি মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ