চট্টগ্রামে করোনা ভাইরাসের সংক্রমণ কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন ১৪৫ জনের শরীরে ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সংক্রমণ হার ১০ দশমিক ৫৪ শতাংশ। এ সময়ে আরোগ্য লাভ করেন ৫২৮ জন এবং মৃত্যু হয় ৫ জনের।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, এন্টিজেন টেস্ট, ফৌজদারহাট বিআইটআইডি, কক্সবাজার মেডিক্যাল কলেজ ও নগরীর আটটি ল্যাবে গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ১ হাজার ৩৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ১৪৫ জনের মধ্যে শহরের বাসিন্দা ১০৬ জন এবং নয় উপজেলার ৩৯ জন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ৯৯ হাজার ৪৮৬ জন।
করোনায় গতকাল শহরের একজন ও গ্রামের চার জনের মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা বেড়ে এখন ১ হাজার ২৩২ জন হয়েছে। এতে শহরের বাসিন্দা ৬৮৯ জন ও গ্রামের ৫৪৩ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন নতুন ৫২৮ জন। এতে মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৭১ হাজার ৯৯২ জনে উন্নীত হয়েছে।
ইত্তেফাক/এমআর
