নতুন মাইলফলকে পূজা!

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২০:১১

বর্তমানে ‘সার্কাস’, ‘ভাইজান’, ‘রাধে শ্যাম’, ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’, ‘এসএসএমবি ২৪’সহ বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেত্রী পূজা হেগডে। সিনেমাগুলোতে সালমান খান, প্রভাস, রণবীর সিং, রাম চরণ, মহেশ বাবু ও থালাইপতি বিজয়ের মতো অভিনেতাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। সব মিলিয়ে বলা চলে, ক্যারিয়ারের শেষ্ঠ সময় পার করছেন পূজা। এরইমধ্যে দারুণ একটি মাইলফলক স্পর্শ করে উচ্ছ্বসিত তিনি। ইনস্টাগ্রামে ১৫ মিলিয়ন ফলোয়ারের মালিক হলেন তিনি। এ নিয়ে একটি ভিডিও পোস্ট করে নিজের ভক্ত ও টিমের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। ভিডিওতে পূজার সঙ্গে দেখা গেছে তার হেয়ার স্টাইলিস্ট, মেকাআপ আর্টিস্ট, তার সহকারি ও রন্ধনশিল্পীকে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইনস্টাগ্রামে ১৫ মিলিয়ন উদযাপন আয়োজন! তাই আমার মনে হয়েছে, দারুণ এই টিমকে সবার সঙ্গে পরিচয় করে দেওয়া দরকার। যারা আমার যত্ন নেয়, হাসিখুশি রাখে। যাদের ছাড়া আমি শূন্য! আজকের এই সাফল্যও তাদের কারণেই সম্ভব হয়েছে। তাছাড়া এই টিমের কারণেই একসঙ্গে ৪টি সিনেমায় কাজ করতে পারছি। পাশাপাশি আমার ভক্তরা যেভাবে আমাকে আপন করে নিয়েছে, এটা কল্পনাতীত! কখনো এত ভালোবাসা পাবো ভাবিনি।  আমার ভক্তদের  প্রতিও অনেক ভালোবাসা রইলো।’