নাটক ‘সত্ মা’

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২০:১২

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সত্ মা’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবিব শাকিল। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, আব্দুন নূর সজল, শাহেদ আলী সুজন, শিল্পী সরকার অপু, হিন্দোল রায়, সুষমা সরকার, প্রিয়ন্তী উর্বি, হাসনাত রিপন, আরশ খান প্রমুখ। এই শহরেরই ডাউন টাউনের মেয়ে নীলা। দেখতে খুব একটা ফর্সা নয়, শ্যামলা কিন্তু খুবই মিষ্টি চেহারা। বাবা একটা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করে। মধ্যবিত্তের টানাটানির সংসার। নীলা পড়াশোনায় ভালো ছিল। তাই সে মাস্টার্স করতে না করতেই মোটামুটি একটা ভালো চাকরিও পেয়েছে। তবে নীলার বয়ফ্রেন্ড রজত এখনো কোনো ভালো চাকরি পায়নি। তার ফ্যামিলির অবস্থাও খুব একটা ভালো নয়।  একদিন হঠাত্ করেই নীলার বাবার অফিস থেকে প্রায় ১৫ লক্ষ টাকার হিসেবের গরমিল হয়। নীলার বাবাকে পুলিশ এসে নিয়ে যায়।