সবাই সবাইকে টক্কর দেওয়ার চেষ্টায় আছে। সবাই সবাইকে ছোট করার চেষ্টা করছে। অস্বস্তিতে ফেলারও চেষ্টা করছে। এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে সবার মধ্যে। কিন্তু আমার চেষ্টা ভালো অভিনয় করা। প্রতিনিয়ত নিজেকে একজন ভালো অভিনয়শিল্পী হিসেবে গড়ে তোলার চেষ্টা। কিন্তু আমি ভীষণ মর্মাহত ছিলাম। তারপর সৈয়দ জামিল আহমেদের অভিনয়বিষয়ক কর্মশালায় নিজেকে যুক্ত করলাম। জীবনের অসাধারণ সাতটি দিন পার করেছি। এই সাত দিনে আমি নিজেকে ফিরে পেয়েছি।
ইন্ডাস্ট্রির অবস্থা ও নিজের বিষণ্নতা
প্রসঙ্গে অভিনেত্রী ভাবনা
