আফগান সীমান্ত নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২০:৪০

মার্কিন ও অন্যান্য বিদেশী বাহিনীর দেশত্যাগের পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কা ও উদ্বেগ বেড়েছে পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে। কারণ গত দুই দশকে পাকিস্তানি ওই তালেবান গোষ্ঠীর হামলায় দেশটির কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন।

বার্তাসংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, এ বিষয়ে পাকিস্তানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "আগামী দুই- তিন মাস সংকটপূর্ণ হতে চলেছে।" আফগান বাহিনী এবং পশ্চিমা সমর্থিত প্রশাসনের পতনের পর আফগান-পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে ইসলামাবাদ।

Taliban victory in Afghanistan spells trouble for the neighbors – POLITICO

পাকিস্তান সরকার বলেছে যে বর্তমান আন্দোলনের উপর দেশটির প্রভাব হ্রাস পেয়েছে। মূলত, মার্কিন এবং অন্যান্য বিদেশী সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহারের তারিখ ঘোষণার পর থেকে তালেবানদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ায় এটি হ্রাস পেয়েছে বলে জানায় তারা।

পাকিস্তানে নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তের সঙ্গে সরাসরি জড়িত একজন কর্মকর্তা জানান, তালেবান যাতে আফগান বাহিনীকে ফের সংগঠিত করতে পারে সে লক্ষ্যে নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের পাঠানোর পরিকল্পনা করছে পাকিস্তান।

এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে বরাবরই আফগানিস্তানের তালেবানকে সহযোগিতা করার অভিযোগ করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

ইত্তেফাক/এএইচপি