মহাসড়কের পাশে প্রচুর গাছ ছিল। ফলে যান্ত্রিক গাড়ি থেকে নির্গত কার্বন নিঃসরণ থেকে আমাদের পরিবেশ কিছুটা রক্ষা পায়। বর্তমানে একের পর এক গাছ কেটে ফেলা হচ্ছে। মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ঝিনাইদহ শহরের বাস টার্মিনাল থেকে মধুপুর চৌরাস্তা পর্যন্ত তিন কিলোমিটারের প্রায় সমস্ত গাছ কেটে ফেলা হয়েছে। আবার মাগুরা পলিটেকনিক থেকে ভায়েনার মোড় পর্যন্ত যে গাছগুলো ছিল, সেগুলোও নেই, কাটা হয়েছে। যা পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আমাদের পরিবেশ রক্ষায় ও যানবাহন দুর্ঘটনাকবলিত হয়ে যাতে রাস্তার পাশে না পড়ে যায়, তার জন্য রাস্তার পাশের বড় বড় গাছ রক্ষা করা দরকার। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমাদের দেশের সব জায়গায় বেশি বেশি গাছ লাগাতে হবে। তবেই আমাদের পরিবেশ সুন্দর হয়ে উঠবে।
মো. নাজমুচ্ছাকিব, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
