টিএমএসএসকে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২১:১৪

করোনা ভাইরাস বিশ্ব প্যান্ডামিক পরিস্থিতিজনিত কারণে কোভিড অভিঘাত থেকে উত্তরণের লক্ষ্যে টিএমএসএসের ফিন্যানশিয়াল সার্ভিস সম্প্রসারণের আওতায় গতকাল ঢাকায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) কর্তৃক দেশের পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহে টিএমএসএসকে অনুমোদনপত্র প্রদান করা হয়। এই অনুমোদনের মাধ্যমে এনজিও-এমএফআইয়ের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হলো। এর ফলে টিএমএসএস বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদনক্রমে বন্ড লঞ্চের মাধ্যমে দেশের পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারবে। এক্ষেত্রে ইস্যু ম্যানেজার ও ফান্ড ম্যানেজার হিসেবে যথাক্রমে ইবিএল এবং মিউচুয়াল ট্রাস্ট ফান্ড (এমটিএফ) দায়িত্ব পালন করবেন। এ সময় উপস্থিত ছিলেন এমআরএর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফসিউল্লাহসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। -প্রেস বিজ্ঞপ্তি