র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড গতকাল সিলেটের দর্শন দেউড়ি আম্বরখানার আল আফজাল প্লাজায় সনি-র্যাংগসের তৃতীয় শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। র্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের জেনারেল ম্যানেজার, হেড অফ মার্কেটিং, সেলস্ ডিস্ট্রিবিউশন মোহাম্মদ জানে আলম এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে সিলেট সিটির ৪ নম্বর ওয়ার্ড কমিশনার রেজাউল হাসান লোদী কয়েস, সিলেট চেম্বারের প্রেসিডেন্ট এ টি এম শোয়েব, এফবিসিসিআই পরিচালক এ কে এম নুরুল ইসলাম উপস্থিত ছিলেন
০০০
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে গত ৩১ আগস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে বিশেষ করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল, দিনাজপুরে একটি লাশবাহী ফ্রিজার অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। মেডিক্যাল কলেজের পরিচালক ডা. কাজী শামীম হোসেনের কাছে অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন ব্যাংকের ইভিপি এবং ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান জাভেদ ইকবাল
