ইবিএল ইপের সঙ্গে যুক্ত হলো আলফা ইসলামী লাইফ ইনসিওরেন্স

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২১:১৪

আলফা লাইফ ইনসিওরেন্স লিমিটেডের পলিসিধারীরা তাদের প্রিমিয়াম এখন ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) এর নতুন কার্ডভিত্তিক ডিজিটাল কালেকশন টুল ইপের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফরমের মাধ্যমে ইবিএল পেমেন্ট সলুশন ব্যবহার করবে।

সম্প্রতি ঢাকায় এতদসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট ব্যাংকিং প্রধান আহমেদ শাহীন এবং আলফা লাইফ ইনসিওরেন্স লিমিটেডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নুরা আলাম সিদ্দিকি অভি।

ইবিএল হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট মেজর মো. আবদুস সালাম পিএসসি (অব), আলফা ইসলামী লাইফ ইনসিওরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাজেদুল বারিসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি