ছয় বছর পর শীর্ষে রুট

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

স্পোর্টস ডেস্ক

সিরিজের শুরুতে টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ের পাঁচে ছিলেন জো রুট। আজ ওভালে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড। তার আগেই রুটকে চাঙ্গা করে দিতে সুখবর দিল আইসিসি। ছয় বছর পর আবারও টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন এই ইংলিশ অধিনায়ক। যে কারণে দুইয়ে নেমে গেছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

সবশেষ  চলতি বছরটা ব্যাট হাতে দুর্দান্ত কাটছে রুটের। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তিন টেস্টেই সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ব্যাটসম্যান। ১২৬ দশমিক ৭৫ গড়ে ৫০৭ রান করেছেন তিনি। তাই ২০১৫ সালের ডিসেম্বরের পর ৯১৬ রেটিং পয়েন্ট নিয়ে ফের ফিরে পেলেন সিংহাসন। এ ব্যাপারে রুট বলেন, ‘শুনে খুব ভালো লাগছে। তবে এটা আমার লক্ষ্য নয় যা আমি করার চেষ্টা করি। হ্যা শুনে খুব গর্ব হচ্ছে যে, আমি তা অর্জন করেছি।’

এদিকে রুটের উন্নতি হলেও অবনতি হয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। এক ধাপ নেমে ছয়ে আছেন তিনি। তাকে পেছনে ফেলে পাঁচে উঠেছেন তারই সতীর্থ রোহিত শর্মা।