ইত্তেফাক রিপোর্ট
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়াশিং প্ল্যাট, জেনারেটর, ওয়াটার পিউরিফায়ার ও চিকিত্সা সহায়ক উপহার সামগ্রী হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার এই কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল এটি এম আবদুল ওয়াহ্হাব (অব.) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিডিআরসিএস ভাইস চেয়ারম্যান মো. নুর-উর-রহমান, সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. দৌলতুজ্জামান ও হাসপাতাল পরিচালক অধ্যাপক এস এম খোরশেদ আলম মজুমদার। অনুষ্ঠান উপস্থাপনা করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মোরশেদ।
বাংলাদেশ তথা রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক দীর্ঘদিনের, যা আরো সুদৃঢ় ও দীর্ঘস্থায়ী হবে বলে রাষ্ট্রদূত আর্ল আর মিলার আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক অধ্যাপক ডা. মো. আনিসুজ্জামান, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. খাজা সাজেদ আনোয়ার, ডা. শরীফ আহমেদ রুমী ও ডা. মির্জা মো. আরিফুর রহমান প্রমুখ।
