ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্তদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২১:২৯

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হূদেরাগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির ১ কোটি ৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নাটমন্দিরে জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন। জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম আনোয়ারুল কবির, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এটি এম তৌহিদুজ্জামান প্রমুখ।