রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৭

মকবুল হোসেন

কবি, সংগঠক, রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা মকবুল হোসেন গত মঙ্গলবার শ্বাসকষ্ঠ ও বার্ধক্যজিনত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। অসহযোগ আন্দোলনের বলিষ্ঠ কর্মী, দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় পার্টির সাবেক জেলা সাধারণ সম্পাদক মকবুল হোসেনের জানাজা শহরের সারদেশ্বরী স্কুল প্রাঙ্গণে সম্পন্ন হয়। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। তিনি জেলা সদরের সর্দারপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি নিজ বাড়িতেই  ‘সেঁজুতি’ নামে একটি পাঠাগার গড়ে তোলেন। তার মৃত্যুকে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রমুখ।