জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশক্রমে ভয়াবহ করোনাকালীন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃতে ৬৬ নম্বর ওয়ার্ড যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রাসেল ভূঁইয়ার আয়োজনে ডেমরার ডগাইর বাজার মোড়ে প্রায় ৫০০ গরিব দুখী অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা ও সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা। এছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ, প্রেসিডিয়াম সদস্য জসিম উদ্দিন মাতাব্বরসহ কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ। —প্রেস বিজ্ঞপ্তি
