গাজীপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে গতকাল বুধবার বজ পাতে এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ সময় তার দুই বন্ধু আহত হয়েছে। নিহত মবিন ইশতিয়াক (১৭) নড়াইলের লোহাগড়া থানার চর বালিদিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে। সে গাজীপুর মহানগরের উত্তর বিলাসপুর এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকত এবং জয়দেবপুরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়ত।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরের বাঙ্গালগাছ এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ পাতে ইশতিয়াক, তার বন্ধু সুস্ময় ও সৌরভ সাহা আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক ইশতিয়াককে মৃত ঘোষণা করেন।
আহত সুস্ময় গাজীপুরের কালিগঞ্জ থানার পানজোড়া গ্রামের সমর দাসের ছেলে। সৌরভ সাহা মহানগরের উত্তর বিলাসপুর এলাকার সুকোমল চন্দ্র সাহার ছেলে।
