সভাপতি ময়না তালুকদার, সম্পাদক পুলক ঘটক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ০০:০১

বাংলাদেশে বিদ্যমান প্রথানির্ভর হিন্দু আইন সংস্কারের লক্ষ্যে এই আইনের অধীনস্থ হিন্দু, বৌদ্ধসহ বিভিন্ন সম্প্রদায়ভুক্ত বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের সমন্বয়ে একটি ভার্চুয়াল সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক অজয় দাশগুপ্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় ‘বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ’  নামে একটি সংগঠন গঠন করা হয়। সংগঠন পরিচালনার জন্য ৩৫ সদস্যবিশিষ্ট একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এই সদস্য সংখ্যা পর্যায়ক্রমে ১০১ সদস্যে উন্নীত করা হবে। নবগঠিত এই সংগঠন হিন্দু আইন সংস্কারের জন্য অধিকতর গবেষণা, আলাপ আলোচনা, জনমত গঠন এবং নিয়মতান্ত্রিক আন্দোলন পরিচালনা করবে।

নবগঠিত এই সংগঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ড. ময়না তালুকদারকে সভাপতি ও সাংবাদিক পুলক ঘটককে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সভাপতি হলেন অধ্যাপক ড. নির্মল কুমার সাহা, মানবাধিকারকর্মী রিনা রায়, সাংবদিক সুভাষ সাহা, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. সঞ্চিতা গুহ, ড. নিরু বড়ুয়া, কোষাধ্যক্ষ পুলক রাহা, দপ্তর সম্পাদক মিতা রানী রায় চৌধুরী, প্রচার সম্পাদক সমিরন রায়, সাংস্কৃতিক সম্পাদক ছন্দা রায়। এছাড়াও ১২ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।—প্রেস বিজ্ঞপ্তি