রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর জন্য একটা প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। প্রস্তাব অনুযায়ী, বাহিনীর প্রত্যেক সদস্যকে রাশিয়ান মুদ্রা ১৫ হাজার রুবল বা ২০০ ডলার করে দেওয়া হবে। আগামী মাসে পার্লামেন্ট নির্বাচনের আগে এই সিদ্ধান্ত নেওয়া হলো। সমালোচকরা বলছেন, নির্বাচনে ক্ষমতাসীন দলের পক্ষে কাজ করাতেই প্রেসিডেন্ট পুতিন এই সিদ্ধান্ত নিয়েছেন। গত মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিন বিলটিতে স্বাক্ষর করেন এবং তা ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ১৯৯৯ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন ৬৮ বছর বয়সী পুতিন। -রয়টার্স
