শীতের ঠেলায় কাঁপাকাঁপি...

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৮

 

 লেখা রুবেল   আঁকা সুমন

—আপনি এই শীতে এভাবে থরথর করে কাঁপছেন কেন?

—এই মনে করেন ভাল্লাগে, খুশিতে, ঠেলায়, ঘুরতে!

 

—মেয়েদের স্কুল-কলেজে পড়াতে নিষেধ করছেন কেন?

—আসলে তারা এই শীতে বাসায় বসে বসে কাঁথা সেলাই করবে তো তাই।

 

—এই শীতেও আপনি এত চাঙা মুডে আছেন কীভাবে?

—আসলে আমার খবর থাকে না। কারণ আমি ঘুমে থাকি।

 

—এই শীতকালে কিসের ট্রেন্ড খুব ভালো চলে বলে মনে করেন?

—এই ধরুন, বিয়ের ট্রেন্ড।

 

—শীতকালে ব্যাচেলরদের প্রিয় গান কী?

—আমাকে আমার মতো গোসল না করে থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো মানিয়ে নিয়েছি।

 

—শীতকাল চলে যাওয়ার সময় আমাদের কী বলে যেতে পারে?

—আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো।

 

—গুরু বলেছেন, শীতকে ভয় পাবেন না।

—গুরুরে জিগান, শীতের ভয়ে কয়দিন ধইরা স্নান করে নাই!

 

—প্রচণ্ড এই শীতে আমরা গরমকালকে কিভাবে অভ্যর্থনা জানাতে পারি?

—আহো ভাতিজা, আহো!