করোনা টিকা সংরক্ষণের জন্য কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে ২৬ টি অতি তাপমাত্রার ফ্রিজার দিয়েছে ইউনিসেফ। বুধবার (১ সেপ্টেম্বর) এ ফ্রিজারগুলো দেশে এসেছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায়।
এতে আরও জানানো হয়, ফ্রিজারগুলোতে প্রায় ৯০ লাখ কোভিড-১৯ টিকা সংরক্ষণ করা যাবে।
ইউনিসেফ জানিয়েছে, কোভিড-১৯ মোকাবেলায় গুরুত্বপূর্ণ পর্যায়ে, দেশের প্রতিটি প্রান্তে সামনের সারির কর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা মানুষের কাছে টিকা পৌঁছে দিতে এ ফ্রিজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইত্তেফাক/এসজেড
