আপনার রাশিফল

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৭

৩ সেপ্টেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ, শুক্রবার

আজ ১৯ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৪ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৫। শুভ বার: বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন: পান্না ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বাড়বে।  

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

বাড়িতে অতিথি আসতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। আর্থিক দিক ভালো যেতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। অকারণ ব্যয় পরিহার করুন। অপরের প্রতি সদাচরণ করুন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

প্রয়োজনে বড় ভাইবোনদের পরামর্শ নিন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ব্যয় কিছুটা বাড়তে পারে। আইনি ঝামেলা থেকে নিজেকে বিরত রাখুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পবালিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। জ্ঞানস্পৃহা বাড়বে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। তীর্থভ্রমণ হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। সবার প্রতি সদাচরণ করুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শারীরিক অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। বিবাদে জড়াবেন না। বিক্রি-বাণিজ্যে লাভবান হতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। প্রয়োজনে যথাযথ চিকিত্সা নিন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহবোধ করতে পারেন। সন্তানদের কোনো সাফল্যে আনন্দ পেতে পারেন। বিদ্যার্থীরা পড়াশোনায় মন বসাতে পারবেন।