আমাদের দেশে অতি পরিচিত একটি গাছ এবং ফল। দেখা যায়, পেয়ারাগাছ রোপণের দুই বছরের মধ্যেই বড় হয়ে ফল দেওয়া শুরু করে। পেয়ারা ফল অনেক পুষ্টিগুণসমৃদ্ধ। উচ্চরক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। এতে পটাসিয়ামও পর্যাপ্ত রয়েছে। দৃষ্টিশক্তি বৃদ্ধিতে এবং পেটব্যথা নিরাময়েও কাজ করে থাকে। এমনকি এর পাতায়ও অনেক ঔষধিগুণ রয়েছে। পেয়ারাগাছ হতে পারে আমাদের দেশের জন্য বড় অর্থনৈতিক প্রজেক্ট। বর্তমানে বাংলাদেশ পেয়ারা চাষের দিক দিয়ে অষ্টম। এর ফলন বাড়িয়ে অতি সহজেই প্রথম স্থানে নিয়ে আসা যাবে। যে কোনো মৌসুমেই পেয়ারাগাছ রোপণ করা যায়, তবে বর্ষা কিংবা গ্রীষ্মের শুরুতে রোপণ করলে গাছ ভালো বৃদ্ধি পায়। বাড়ির আঙিনায় বা ৫/৬ ফুট খালি জায়গা থাকলেই পেয়ারাগাছ চাষ করা সম্ভব। আমাদের উচিত এই বহুগুণ পুষ্টিসমৃদ্ধ পেয়ারাগাছ চাষের প্রতি মনোযোগী হওয়া।
হামিদা আব্বাসী, শিক্ষার্থী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট
