এনসিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২১:১৯

এনসিসি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় গতকাল মো. আবুল বাশার ব্যাংকের চেয়ারম্যান এবং তানজীনা আলী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মো. আবুল বাশার দেশের একজন তরুণ শিল্প উদ্যোক্তা ও দক্ষ সংগঠক। তিনি যুক্তরাষ্ট্র থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের ওপর গ্র্যাজুয়েশন ডিগ্রি (বিএসসি) অর্জন করেন। তিনি বিগত ২০ বছর যাবত্ প্রাইম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ডিএমডি হিসেবে ব্যাবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন। তানজীনা আলী চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যুক্তরাষ্ট্রের ব্রায়ান্ট বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতক সম্পন্ন করেন। —প্রেস বিজ্ঞপ্তি