শব্দার্থ ও বাক্য রচনা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৬

 

ছাত্রজীবনে সবাইকেই শব্দার্থ লিখতে হয়। করতে হয় বাক্য রচনাও। আজ আমরা কিছু অন্যরকম শব্দার্থ আর বাক্য রচনার সঙ্গে পরিচিত হবো। পরিচয় করিয়ে দিচ্ছেন ইকবাল খন্দকার

শব্দার্থ

নেটওয়ার্ক :জাল কাজ

বাক্য রচনা

প্রায় এক ঘণ্টা ধরে আমার মোবাইলে কোনো ‘জাল কাজ’ নেই।

 

শব্দার্থ

পেনড্রাইভ :কলম চালানো

বাক্য রচনা

টেবিলের ড্রয়ার থেকে আমার ‘কলম চালানো’টা দাও তো!

 

শব্দার্থ

টয়লেট :খেলনা বিলম্ব

বাক্য রচনা

‘খেলনা বিলম্ব’ সারার পর সাবান দিয়ে হাত ধোয়া উচিত।

 

শব্দার্থ

ইউটিউব :তুমি পাইপ

বাক্যরচনা

আমার সব গান পেতে হলে আপনাকে ‘তুমি পাইপ’-এ সার্চ দিতে হবে।

 

শব্দার্থ

বয়কট :বালক ধরা

বাক্যরচনা

তুমি যদি তোমার বদভ্যাসগুলো না ছাড়ো, তাহলে আমরা তোমাকে ‘বালক ধরা’ করব।

 

শব্দার্থ

হার্টফেল :হূদয় অকৃতকার্য

বাক্য রচনা

আচ্ছা ডাক্তার সাহেব, কী করলে ‘হূদয় অকৃতকার্য’ হওয়ার আশঙ্কা থাকে?

 

শব্দার্থ

হার্ডড্রাইভ :কঠিন চালানো।

বাক্য রচনা

আমার সব ফাইল আমি ‘কঠিন চালানো’র মধ্যে রাখি।

 

শব্দার্থ

লাইসেন্স :মিথ্যে অনুভূতি

বাক্য রচনা

আমি যখন রাস্তায় গাড়ি নিয়ে নামি, তখন অবশ্যই সঙ্গে ‘মিথ্যে অনুভূতি’ রাখি।

 

শব্দার্থ

ফ্রেন্ডশিপ :বন্ধু জাহাজ

বাক্য রচনা

আমি চাই আমার এবং তোমার মধ্যে ‘বন্ধু জাহাজ’ গড়ে উঠুক।

 

শব্দার্থ

হ্যান্ডসাম :হাত কিছু

বাক্য রচনা

তুমি কিন্তু দেখতে একদম নায়কের মতো ‘হাত কিছু’।

 

শব্দার্থ

ইনকাম :মধ্যে আসা

বাক্য রচনা

আজকাল আমি খুব ভালো ‘মধ্যে আসা’ করছি।

 

শব্দার্থ

নোবেল :না ঘণ্টা

বাক্য রচনা

ভালো করে সাহিত্যচর্চা করলে একদিন তুমিও পেয়ে যেতে পারো ‘না ঘণ্টা’।

 

শব্দার্থ

শোকেস :দেখানো মামলা

বাক্য রচনা

বাসার জন্য একটা ‘দেখানো মামলা’ কেনা জরুরি হয়ে পড়েছে।

 

শব্দার্থ

সিক্রেট :অসুস্থ দাম

বাক্য রচনা

কারও কাছে বলো না, ব্যাপারটা কিন্তু খুব ‘অসুস্থ দাম’।

 

শব্দার্থ

আপডেট :উপরে তারিখ

বাক্য রচনা

তুমি কোথায় যাও, কী করো, আমাকে ‘উপরে তারিখ’ জানিয়ো।

 

শব্দার্থ

ফুলস্টপ :বোকা থামা

বাক্য রচনা

প্রতিটা ইংরেজি বাক্য শেষে একটি করে ‘বোকা থামা’ দেওয়া আবশ্যক।

 

শব্দার্থ

রেডিমেড :প্রস্তুত বানানো

বাক্য রচনা

আমি আজকাল ‘প্রস্তুত বানানো’ কাপড়ই বেশি পরছি।

 

শব্দার্থ

ডেইলি সোপ :দৈনিক সাবান

বাক্য রচনা

টেলিভিশনে এখন আমি একটা ‘দৈনিক সাবান’ দেখছি।

 

শব্দার্থ

সানডে :সূর্য দিন

বাক্য রচনা

রবিবারকে ইংরেজিতে বলা হয় ‘সূর্যদিন’।

 

শব্দার্থ

পাসওয়ার্ড :অতিক্রম শব্দ

বাক্য রচনা

আমি আমার ‘অতিক্রম শব্দ’ ভুলে গেছি।