‘সময়মতো ঋণ পরিশোধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’—এ প্রতিপাদ্য নিয়ে সেপ্টেম্বর ২০২১ মাসব্যাপী শ্রেণীকৃত ঋণ আদায়ের বিশেষ কর্মসূচি পালন করছে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড। সম্প্রতি ব্যাংকের এমডি এবং সিইও মো. আনিসুর রহমান মতিঝিলে ব্যাংকের প্রধান করপোরেট শাখায় এ কর্মসূচির উদ্বোধন করেন
০০
ফেনী সদর উপজেলার বালুয়া চৌমুহনীর রাজনগরে ‘শিমুল আইটি ট্রেনিং ইনস্টিটিউট’ সম্প্রতি উদ্বোধন করেন ফেনী ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ। ইনস্টিটিউটের সভাপতি রাকিম রেজা রুশো এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন রেজা গ্রুপের চেয়ারম্যান এ কে এম সাহিদ রেজা ও এমডি শওকত রেজা
০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চট্টগ্রাম সাউথ জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ সোলায়মান প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এমডি ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা
০০০
জাতীয় শোক দিবস পালনের অংশ হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সম্প্রতি ব্যাংকের গ্রাহক ইস্টার্ন হাউজিং লিমিটেডের আফতাবনগর প্রজেক্টের সড়কের মিড আইল্যান্ডে বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে। ব্যাংকের সম্মানিত এমডি ও সিইও খন্দকার রাশেদ মাকসুদসহ অন্যরা বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন। এছাড়াও দেশব্যাপী ব্যাংকের ১৩৮টি শাখার মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়
