সেনবাগের কৃষকরা আমন চাষে ব্যস্ত সময় পার করছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষক সাহাব উল্যা জানান, খাল ও নালা সংস্কার করায় বিগত কয়েক বছর ধরে সেনবাগে বন্যা ও জলাবদ্ধতা নেই। ফলে আমরা নির্ভয়ে আমন আবাদ করতে পারছি। উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা গোলাম আজম সুমন জানান, সারা দেশের তুলনায় সেনবাগে একটু দেরিতে আমন চাষ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ আলম জানান, বন্যা ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা না থাকলে ভবিষ্যতে আমন ধানের আবাদ আরো ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।
