সুজানগরের গাজনার বিলে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে প্রায় ৮ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করেছে উপজেলা মত্স্য বিভাগ। উদ্ধার জালের মধ্যে রয়েছে ৩০টি চায়না জাল, ২৫ হাজার মিটার বেড় জাল ও পাঁচটি খড়া জাল।
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন আলীর নেতৃত্বে উপজেলা মত্স্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান বিলের খয়রান, চরদুলাই, হাটখালী, চরগোবিন্দপুর এবং বোনকোলাসহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ঐ জাল জব্দ করে। পরে জালগুলো বিলপাড়ের খয়রান ব্রিজ পয়েন্টে পুড়িয়ে ফেলা হয়।
