ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বুধবার রাতে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। রাত ৯টার দিকে উপজেলার মাছিহাতা ইউনিয়নের আটলা গ্রামে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঐ গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। তবে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি।
