ফুলবাড়ী পৌর শহরে গতকাল বৃহস্পতিবার এক ফার্মেসির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পৌর শহরের উত্তর সুজাপুরে তিন বোন ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল নামের ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ চিকিত্সকদের জন্য দেওয়া নমুনা ওষুধ জব্দ করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াজ উদ্দিন দোকান মালিক আতাউর রহমানকে ঐ জরিমানা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, গোপন খবরের ভিত্তিতে ঐ দোকানে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধসহ চিকিত্সকদের জন্য বিভিন্ন কোম্পানির দেওয়া বিপুল পরিমাণ নমুনা ওষুধ জব্দ করা হয়। এ সময় দোকান মালিক ভবিষ্যতে এমন কাজ করবেন না বলে দোষ স্বীকার করে মুচলেকা দেওয়ায় তাকে ঐ জরিমানা করা হয়।
