দিনাজপুরে রোপা-আমন পরিচর্যায় ব্যস্ত কৃষক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৫

দিনাজপুরের খানসামা উপজেলায় রোপা-আমন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, চলতি রোপা-আমন মৌসুমে লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৭৫৬ হেক্টর ছাড়িয়ে ১৩ হাজার ৭৬৫ হেক্টর জমিতে রোপণ করা হয়েছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার ছাতিয়ানগড় ও পাকেরহাট গ্রামসহ বিভিন্ন এলাকায় রোপা-আমন চাষে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষক ও শ্রমিকরা। পাকেরহাট গ্রামের কৃষক সোহেল রানা বলেন, ধান গাছের চারার চেহারা দেখে তিনি মুগ্ধ এবং পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষি বিভাগের পরামর্শে খেতে সার ও কীটনাশক প্রয়োগ এবং আগাছা পরিষ্কার করছেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায় বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি রোপা-আমন রোপণ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ভালো ফলনের আশা করছি। ভালো ফলনের লক্ষ্য নিয়ে মাঠ পর্যায়ে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে।