ধানখেতের ড্রেন থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৫

তানোরে ধানখেতের ড্রেন থেকে বৃহস্পতিবার দুপুরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মনিরুল ইসলাম(৩৮)। সে উপজেলার কামারগাঁ ইউপির পারিশো গ্রামের মৃত শুকুর উদ্দিন মোল্লার ছেলে। তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) রাকিবুল হাসান বলেন, ধারণা করা হচ্ছে মনিরুলকে হত্যা করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। তার পরনে ছিল কালো হাফ গেঞ্জি ও প্যান্ট।