নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধি মোতাবেক জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১ অনুযায়ী পোড়াবাড়ী উচ্চবিদ্যালয় পো-রাণীগঞ্জ, উপজেলা-ত্রিশাল, জেলাঃ- ময়মনসিংহ-এর শূন্য পদে ০১ (এক) জন করে নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া নিয়োগ করা হবে। সর্বক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা জে.এস.সি/ জে.ডি.সি/ সমমান, বয়স অনূর্ধ্ব ৩৫ বত্সর (সমপদের ইনডেক্সধারীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিল যোগ্য) আগ্রহী প্রার্থীদেরকে সর্বক্ষেত্রে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় সঞ্চয়ী হিসাব নং ৫৫৭৯০১০০০০০০৩ রূপালী ব্যাংক পোড়াবাড়ী শাখা, ত্রিশাল, ময়মনসিংহে ৩০০/- (তিনশত) টাকা জমার রশিদ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবরে আবেদন করার জন্য বলা হইল। —প্রধান শিক্ষক। সিএম-৪৮২
নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধিমোতাবেক মুদাফত্থানা এস.সি উচ্চবিদ্যালয়ে আয়া, নৈশপ্রহরী ও অফিসসহায়ক পদে ১ জন করে লোক নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রার্থীদেরকে সোনালী ব্যাংক লি. চিলমারী শাখায় সঞ্চয়ী হিসাব নম্বর-৫২০৪০০২০১১৫৬৫ এর অনুকূলে অফেরতযোগ্য ৩০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, ২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিম্নস্বাক্ষরকারী বরাবর আবেদন করতে হবে। প্রধান শিক্ষক, মুদাফত্থানা এস.সি উচ্চবিদ্যালয়, ডাকঘর ও উপজেলা-চিলমারী, জেলা-কুড়িগ্রাম। সিকে-৮৪৯
