সাউথ অ্যান্ড ক্লাবকে ২-১ গোলে হারিয়ে আগ্রাবাদ নওজোয়ান গ্রিন এলিট পেইন্ট রাবেয়া-সিরাজ কিশোর ফুটবলের সুপার থ্রির সম্ভাবনা উজ্জ্বল করে তুলেছে। গতকাল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় জয়ী দলের হয়ে গোল করেন ইফু রহমান ও মাহিন উদ্দিন। পরাজিত দলের হয়ে একমাত্র গোলটি করেন রিপন। একই ভেন্যুতে অনুষ্ঠিত দিনের অপর খেলায় টাইব্রেকারে চান্দগাঁও স্পোর্টস ক্লাব ৪-৩ গোলে হারিয়েছে পটিয়া আব্দুস সোবহান দলকে। নির্ধারিত সময়ে খেলা ছিল ২-২ গোলে ড্র। টাইব্রেকারে চান্দগাঁও ক্লাবের পক্ষে সাহেদ হাসান, নুরুল ইসলাম ও ইমন এবং পটিয়ার পক্ষে গোল করেন বিধান দাশ, ইয়াকুব ও রুবেল।
আজকের খেলা : আলোর ঠিকানা ও বন্দর ক্রীড়া সমিতি সাদা দল (৩.৩০ মিনিট, এম এ আজিজ স্টেডিয়াম)।
