বিডিএফএর সভাপতি ইকবাল হোসাইন ও সাধারণ সম্পাদক ফখরুদ্দিন রাজী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৮

বাংলাদেশ ডেইরি ফার্মারস এসোসিয়েশনের (বিডিএফএ) ২০২১-২০২৪ মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইকবাল হোসাইন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ফখরুদ্দিন রাজী। রাজধানীর বাড্ডায় একটি কমিউনিটি সেন্টারে মঙ্গলবার আট বিভাগীয় ডেইরি ফার্মারস এসোসিয়েশনের আহ্বায়ক মো. ইকবাল হোসাইনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সব বিভাগীয় কার্যকরি পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সদস্যদের সর্বসম্মতিক্রমে ১২৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সদস্যগণ গতকাল বৃহস্পতিবার সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। -প্রেস বিজ্ঞপ্তি