আফগান মাটিতে ভারতবিরোধী জঙ্গি কার্যকলাপ বন্ধই দিল্লির প্রাথমিক লক্ষ্য

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ০০:৪১

মার্কিন সেনা বিদায় নিতেই আফগানিস্তানে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। মনে করা হচ্ছে আজ শুক্রবারই আসতে পারে চূড়ান্ত ঘোষণা। এমতাবস্থায় এবার তালেবানের সঙ্গে আর কোনও ধরনের বৈঠক হবে কি না, কোনও আলোচনায় বসা হবে কি না সে বিষয়ে পরিষ্কার করে কিছু জানায়নি দিল্লি। কিন্তু আফগানিস্তানের মাটিতে জঙ্গি কার্যকলাপ বন্ধই যে বর্তমানে ভারতের প্রধান লক্ষ্য তা গতকাল ফের স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি। গতকাল সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ বিষয়ে কথা বলেন। কূটনৈতিক ও সামরিক পর্যায়ে সম্পূর্ণ পরিকল্পনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান অরিন্দম বাগচি। তিনি জানান, শিগগিরই কৌশল ঠিক করা হবে। অরিন্দম বাগচির কথায়, ‘ওখানে কোন সরকার গঠিত হচ্ছে, কীভাবে তা গঠন করা হচ্ছে, সেই সম্পর্কে কিছুই জানি না।’ -ওয়ান ইন্ডিয়া