অনুভব বহুমুখী সমবায় সমিতি লি.-এর ঢাকা মহানগর উপ-কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৮ জুলাই উপ-কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি হীরালাল বালা ও সম্পাদক অতুল চন্দ্র মন্ডল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গত ৩১ আগস্ট এ অনুমোদন দেওয়া হয়। উপ-কমিটির সভাপতি হলেন দেব দুলাল বসু (পল্টু), সহসভাপতি সুভাষ চন্দ্র মণ্ডল, সম্পাদক হূদয় চন্দ্র গুপ্ত, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হরিচাঁদ বৈরাগী শাওন, কোষাধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস, ব্যবস্থাপনা কমিটির সদস্য জীবন কৃষ্ণ রায়, বিমল কৃষ্ণ মৃধা, অনিতা রানী, শংকর কুমার পান্ডে, বিনয় কুমার মন্ডল সৈকত, পারুল রায় ও মলয় কান্তি সমদ্দার।
