বিশেষ প্রতিনিধি
১৪ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো—মোছা. আমেনা, মো. মাইন উদ্দিন, মো. খায়রুল ইসলাম ও আবদুল্লা আল মামুন ওরফে বিলাস। বুধবার বিকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার আজমেরী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।
গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশী জানান, কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৪৭ নম্বর আজমেরী মোড় ভূমি রেকর্ড প্রেস, নিলয় স্টাফ কোয়ার্টারের সামনে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে বুধবার বিকাল ৫টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আমেনা, মাইন উদ্দিন, খায়রুল ও বিলাসকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গাঁজা সংগ্রহ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।
