আফগানিস্তানের পাঞ্জশিরে তালেবান বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে ব্যাপক লড়াইয়ের খবর পাওয়া গেছে। দুইপক্ষই বলছে, তারা যুদ্ধে প্রতিপক্ষের বড় ক্ষতি করেছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) এসব জানিয়েছে বিবিসি ও রয়টার্স। আফগানিস্তানের পানশির বাদে সব এলাকাই নিরঙ্কুশভাবে তালেবানের দখলে আছে।
তালেবান জানিয়েছে, তারা পাঞ্জশিরের কিছু এলাকা দখল করেছে। তবে বিদ্রোহীদের দাবি, এমন কিছুই ঘটেনি। উপত্যকায় প্রবেশের সবগুলো পথই সুরক্ষিত আছে। এমনকি যুদ্ধে শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে বলেও মন্তব্য করেছে তারা।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, স্থানীয় সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পর আমরা অভিযান শুরু করি। তালেবান যোদ্ধারা পাঞ্জশিরের কিছু অংশের নিয়ন্ত্রণ নিয়েছে।
বিদ্রোহী ন্যাশনাল রেজিসট্যান্স ফ্রন্ট অফ আফগানিস্তানের মুখপাত্র বলেছেন, শত্রুরা জাবুল-সরাজ থেকে শটুলে প্রবেশের একাধিক চেষ্টা করে এবং প্রতিবারই ব্যর্থ হয়। পাঞ্জশিরের সব প্রবেশপথে আমাদের নিয়ন্ত্রণ রয়েছে।
ইত্তেফাক/এসএ
