৪ সেপ্টেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার
আজ ২০ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ এবং ২৫ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৫। শুভ বার: রবি ও বুধ। শুভ রত্ন: পান্না ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। শরীর হঠাত্ অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পুরনো কোনো আত্মীয়র সঙ্গে দেখা হতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন। মাথাব্যথায় ভুগতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। অপরের প্রতি বিনয়ী আচরণ করুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। মামলা-মোকদ্দমায় জড়ানো থেকে বিরত থাকুন। দূরে কোথাও যাত্রা হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
প্রয়োজনে বড় ভাইবোনদের সহযোগিতা নিন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। সামাজিক কোনো কাজে অংশ নিতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় বদনাম হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
ঘনিষ্ঠ বন্ধুদের কারো সহযোগিতা পেতে পারেন। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। কারো সঙ্গে বিবাদে জড়ানো ঠিক হবে না।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে মতানৈক্য এড়িয়ে চলুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।
