প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে আরো ১০ হাজার ৬৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ১৫০ জন। নতুন করে সুস্থ হয়েছে ৫ লাখ ৫৩ হাজার ৫৪৫ জন। শুক্রবার সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্ব জুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ৫৭ হাজার ৮৪ জনে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৩৩৫ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ৪৭৮ জন। বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৫ লাখ ১৩ হাজার ১৮ জন। এর মধ্যে মারা গেছে ৬ লাখ ৬২ হাজার ৮৫৩ জন। সুস্থ হয়েছে ৩ কোটি ১১ লাখ ৯৯ হাজার ৮৩৫ জন। সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৯ লাখ ২ হাজার ৩৪৫ জন। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ৩৯ হাজার ৯১৬ জন। সুস্থ হয়েছে ৩ কোটি ২০ লাখ ৫৬ হাজার ৮৫ জন। সংক্রমণের ঐ তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা ২ কোটি ৮ লাখ ৩০ হাজার ৭১২ জন। এর মধ্যে মারা গেছে ৫ লাখ ৮২ হাজার চার জন। সুস্থ হয়েছে ১ কোটি ৯৮ লাখ ১ হাজার ৭২৫ জন।
