আফগানিস্তান থেকে মার্কিন ও ন্যাটো বাহিনীর প্রত্যাহারকে ‘বিপর্যয়’ এবং ‘মানবিক বিপর্যয়ের’ কারণ হিসেবে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন বলেছেন, দেখা যাচ্ছে যে পূর্বে বিভিন্ন দেশে মার্কিন নেতৃত্বাধীন হস্তক্ষেপ থেকে তারা শিক্ষা নেয়নি। অন্য দেশের ওপর পশ্চিমা দেশগুলোর জোর করে গণতন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা ব্যর্থ হতে বাধ্য।
নিষেধাজ্ঞা, রাশিয়া বা অন্য দেশের বিরুদ্ধে হোক- পশ্চিমাদের ব্যর্থ নীতির একই ধারাবাহিকতা ছিল, যোগ করেন তিনি।
এদিকে, কাবুলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বার্তা সংস্থা আরআইএ'কে বলেন, তালেবানের নতুন সরকারের শীর্ষস্থানীয় সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে রাশিয়া।
তবে অঞ্চলটির নতুন সরকারকে অস্ত্র সরবরাহের কোনো পরিকল্পনা মস্কোর নেই, যোগ করেন তিনি।
ইত্তেফাক/টিএ
