‘মাশরাফি জুনিয়র’

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৫

 

আজ রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘মাফরাফি জুনিয়র’। আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’ নাটকটির চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় এই ধারাবাহিকটির লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার। নাটকটিতে অভিনয় করেছেন সাফানা নমনি, অনিন্দ, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুত্ফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা ফেরদৌস মমসহ আরো অনেকে। সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প মাশরাফি জুনিয়র। অ্যাডভোকেটকে দিয়ে দিলারা ও আলিয়ার করা ষড়যন্ত্রের কথা রুনাকে জানায় মণি আর আয়ান। রুনার ওপর রাগ আর সোহানা চলে আসার ভয়ে একদিনেই হলুদ আর বিয়ে মিটিয়ে ফেলার প্রস্তুতি নেয় সাদিক ও দিলারা। ওদিকে মানিককে ক্ষমতার ভয় দেখিয়ে অবৈধ ব্যবসার সবকিছু শিখে নিতে বলে দাদাভাই। মণি, আয়ানের প্রাণপণ চেষ্টা বিফলে গিয়ে আয়োজন সম্পন্ন হয় সাদিক-আলিয়ার বিয়ের, এবার শুধু কবুল বলার পালা!