বিনোদন ডেস্ক
আবারো পেছালো টম ক্রুজ অভিনীত ‘মিশন ইমপসিবল ৭’ এবং ‘টপ গান: ম্যাভেরিক অ্যান্ড মিশন ইমপসিবল ৭’ সিনেমা দুটি মুক্তির তারিখ। এর আগেই সিনেমাগুলো মুক্তির তারিখ একাধিকবার পিছিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে ক্রুজ ভক্তদের অপেক্ষার পালা বাড়ার সঙ্গে শঙ্কাও তৈরি হয়েছে সিনেমাটি ঘিরে। এমন অবস্থায় আবারো তারিখ পরিবর্তন রীতিমতো হতাশ করেছে তাদের। জানা গেছে, ‘টপ গান: ম্যাভেরিক অ্যান্ড মিশন ইমপসিবল ৭’ আগামী ১৯ সেপ্টেম্বর মুক্তির কথা থাকলেও সেটি পরিবর্তন করে আগামী বছরের ২৭ মে নির্ধারণ করা হয়েছে। এছাড়া ‘মিশন ইমপসিবল ৭’ সিনেমাটি আগামী বছরের ২৭ মে মুক্তির কথা থাকলেও সেটা একই বছরের ৩০ সেপ্টেম্বর করা হয়েছে।
দুটি সিনেমার বারবার তারিখ পরিবর্তন প্রসঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার কারণে হলে এখনো দর্শক সমাগম সেভাবে বাড়েনি। এখনো বিশ্ব করোরা মুক্ত হতে পারেনি। ফলে সারাবিশ্বেই বিগ বাজেটের সিনেমাগুলো বক্স অফিস হিট করতে পারছে না। তাই নির্মাতারা মুনাফা অর্জনের শঙ্কায় তারিখগুলো বারবার পরিবর্তন করছেন। যদিও ‘টপ গান: ম্যাভেরিক অ্যান্ড মিশন ইমপসিবল ৭’-এর ঘরানার সিনেমাগুলো এরইমধ্যে বেশ ব্যবসা করছে। সেই জায়গায় এই সিনেমাটি বারবার মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত ভুল কি-না এই শঙ্ক প্রকাশ করছেন চলচ্চিত্র বোদ্ধারা।
