অতঃপর নতুন সংসারে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৬

 বিনোদন রিপোর্ট

 

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিয়েতে সানাই বাজবে, হৈ হুল্লোড় হবে, থাকবে নানা আয়োজন এমনটাই সবাই প্রত্যাশা করেন। কিন্তু তার নতুন বিয়েতে এমন কোনো আয়োজন করা হয়নি। কারণ হিসেবে করোনার কথা বললেন অপূর্ব। ঘরোয়া আয়োজনে কাবিন ও নিবন্ন সম্পন্ন করে সীমিত পরিসরে গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় তার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। বিবাহোত্তর সংবর্ধনা হাতেগোনা স্বজন ও অতিথিরা উপস্থিত ছিলেন। পাত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান। পারিবারিকভাবেই তার সঙ্গে অপূর্বর পরিচয় হয়েছিল বলে জানান এই অভিনেতা।

অপূর্ব বলেন, ‘করোনার কারণে বড় পরিসরে কিছু করা সম্ভব হয়নি। দুই পরিবারের কিছু মানুষ আমাদের দোয়া করতে এসেছিলেন, এটুকুই।’

জানা গেছে, ছোট পরিসরের এই অনুষ্ঠানে শ’খানেক অতিথি উপস্থিত ছিলেন। এতে অভিনয়শিল্পী আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, নির্মাতা শিহাব শাহীনসহ শোবিজ অঙ্গনের কিছু মানুষ উপস্থিত হন। অপূর্ব জানান, একেবারেই পারিবারিক সিদ্ধান্তে এই বিয়ের উদ্যোগ। স্ত্রী শাম্মা মিডিয়ার বাইরের মানুষ। ওর জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়। তবে তার পৈতৃক নিবাস ঢাকার লালমাটিয়ায়।

উল্লেখ্য, এটি অপূবর তৃতীয় বিয়ে। এর আগে ২০১০ সালে অভিনেত্রী প্রভাকে বিয়ে করেন তিনি। ওই সংসার ভেঙে গেলে ২০১১ সালে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন। তার সঙ্গেও সংসারের ইতি টানেন ২০২০ সালে। অদিতির সংসারে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে অপূর্বর। অপূর্বর সাবেক স্ত্রী অদিতিও বিয়ে করেছেন কয়েক মাস আগে।