সত্যি বলতে কি, আমি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকতে ভয় পাই। মনে হয় মানুষের ব্যক্তিগত হতাশা ঢেলে ফেলার একটা ডাম্পিং স্টেশন। অথচ ‘নট হার ফল্ট’ ছবিটি বিভিন্ন আইডি, প্লাটফর্ম আর চ্যানেল থেকে ৫০ লাখের বেশিবার দেখা হয়েছে। আর নিচে মন্তব্যের উঠোনে প্রত্যেকে ইতিবাচক কথা আর অনুভূতি ভাগ করে নিয়েছে। এটা আমার ক্যারিয়ারের একমাত্র কাজ, যার সম্পর্কে কোনো গালি বা নেতিবাচক কথা নেই। আসলে একজন নির্মাতা যখন তার নির্মাণের ভেতর দিয়ে কথা বলেন তখন সেটা কোটি মানুষের কাছে পৌঁছায়। সেই জায়গা থেকে নির্মাতারা অনেক ক্ষমতাবান।
নিজের স্বল্পদৈর্ঘ্য ছবির সাফল্য ও
নির্মাতার মুন্সিয়ানা প্রসঙ্গে চিত্রনায়িকা
বিদ্যা সিনহা মীম
