মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুর উপজেলা পরিষদ চত্তরে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এলাকা থেকে আসা সেবাগ্রহীতারা। মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল বলেন, উপজেলা পরিষদ চত্বরের সামনে জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেন নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়েছে। অচিরেই কাজ শুরু হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা তৈরি না হওয়ায় একটু বৃষ্টি হলেই উপজেলা পরিষদ চত্বরের সামনে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। স্থানীয় এমপি, মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে জলাবদ্ধতার সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।
