৫০ বছর ধরে ডিঙি নৌকা তৈরি করছেন মালেক

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৭

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ত্রিশালের পোড়াবাড়ী বাজারে ৫০ বছর ধরে ডিঙি নৌকা তৈরি করে জীবন সংসার চালাচ্ছেন ষাটোর্ধ্ব আব্দুল মালেক। বর্ষাকাল আসলেই তিনি নৌকা তৈরির কাজে ব্যস্ত হয়ে পরেন। প্রতি মৌসুমে তিনি ৪০-৫০টি ডিঙি নৌকা তৈরি করেন বলে জানা যায়। আব্দুল মালেক বলেন, গত ৫০ বছর ধরে ডিঙি নৌকা তৈরির কাজ করছি। তবে আগের মতো পানি না আসায় এখন নৌকার বেচা-কেনাও কম। ডিঙি নৌকা তৈরি করতে দুই জন কারিগরের এক থেকে দুই দিন সময় লাগে। পোড়াবাড়ী বাজারের আর্টিস্ট বাদল সরকার বলেন, তিনি ৫০ বছর ধরে নৌকা তৈরি করে বিক্রি করে আসছেন। নৌকা তৈরিতে তার অনেক সুনাম রয়েছে।