তেঁতুলিয়ায় মহানন্দার তীরে জাদুঘর

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৯

তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

তেঁতুলিয়ার পর্যটন শিল্পের উন্নয়ন ঘটাতে মহানন্দার তীরে গড়ে তোলা হয়েছে জাদুঘর, আবহমান বাংলার চিত্তাকর্ষক দৃশ্য নান্দনিক স্থাপনা। তৈরি হচ্ছে গ্যালারি ও ওয়াকওয়ে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার পরিকল্পনায় এসব স্থাপনা নির্মাণ হচ্ছে। তিনি জানান, পর্যটনের অপার সম্ভাবনার জায়গা দেশের উত্তরের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া। প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে সমাগম ঘটে থাকে। পর্যটকদের কথা চিন্তা করে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, পর্যটকরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ ছাড়াও এখানে চিত্তবিনোদন উপভোগ করতে পারেন।