ময়মনসিংহে বিদ্যুত্স্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:০১

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে বৃহস্পতিবার বিকালে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোকামিয়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শুকুর মাহমুদ ওরফে শুর মামুদ (৬০) ও তার ছেলে মিরাস উদ্দিন (২৪)। বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন স্থানীয়দের বরাতে জানান, কৃষক শুকুর মাহমুদ সকালে তার ফসলি জমিতে কাজ করতে যান। বিকাল হয়ে গেলেও বাড়িতে না ফেরায় মিরাস উদ্দিন বাবাকে খুঁজতে বের হয়। জমিতে গিয়ে বাবাকে অজ্ঞানের মতো মাটিতে পড়ে থাকতে দেখে টেনে তোলার চেষ্টা কররে সেও বিদ্যুত্স্পৃষ্ট হয়। পরে এলাকাবাসী বাবা-ছেলেকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।